সাতকানিয়ায় সরকারি রাস্তা নির্মাণে বাঁধা-কাউন্সিলরকে পিটিয়ে আহত,আটক:১

পৌরসভার ছিটুয়াপাড়ায়-

 

সৈয়দ আককাস উদদীন 

সাতকানিয়ার পৌরসভার অর্থায়নে নির্মিত একটি রাস্তা নির্মাণ কাজ করতে গিয়ে স্থানীয় পৌর-কাউন্সিলরকে বেঁদড়ক মারধরও সরকারি রাস্তার রিটার্নিং ওয়াল ভেঙ্গে সরকারি কাজে ব্যাঘাত ঘটিয়েছে বলে অভিযোগ ওঠেছে।

 

বৃহস্পতিবার (৬ই অক্টোবর) সকাল ৯টার দিকে পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম ছিটুয়া পাড়ার মসজিদ সড়ক নির্মাণ করতে গেলে একই এলাকার আহমদ হোসেন প্রকাশ বোঝার ছেলে শফিক(৬০),তার ভাই ইউনুস,মৃত ইসমাঈলের ছেলে আলমগীরসহ আরো বেশ কয়েকজন পৌরসভার ২০২০/২০২১ অর্থ বছরের বরাদ্দকৃত রাস্তায়র কাজে বাঁধা প্রধান করেন।

পরে একই ওয়ার্ডের কাউন্সিলর আহমদ কবিরের পুত্র মো:আরিফ তাদেরকে বুঝানোর চেষ্টা করলে,কাউন্সিলর আরিফকে উপরোক্ত প্রতিপক্ষরা বেঁদড়ক মারধর করে পান্জাবিও পায়জামা ছিড়েঁফেটে ফেলেন,এবং নির্মিত রাস্তার রিটার্নিং ওয়ালও ভেঙ্গে দেন।

পরে স্থানীয়রা কাউন্সিকরকে কোনরকম প্রতিপক্ষদের কবল হইতে কাউন্সিলর আরিফকে রক্ষা করেন।

 

পরে খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশের এএসআই আল-আমিনের নেতৃত্বে একটি টীম ঘটনাস্থল পরিদর্শন করেন,ওই সময় পুলিশ শফিক নামে একজনকে আটক করে নিয়ে যান বলে জানা যায়।

 

এদিকে সরেজমিনে তদন্তে স্থানীয় আব্দুল মান্নানওমো:নাসির বলেন- এলাকার বৃহৎ স্বার্থে অনেক কষ্ট করে এলাকার কাউন্সিলর আরিফ পৌরসভা থেকে কাজটা আনছেন -অন্যদিকে শফিকরা এলাকার প্রভাবশালী হওয়ার সুবাদে জনহিতকরমূলক সরকারি কাজে তারা আমাদের কাউন্সিলরকে পিটিয়ে আহত করে -ওয়াল ভেঙ্গে  কাজের বিঘ্ন ঘটাচ্ছেন।।
তাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়।

 

এদিকে সাতকানিয়া পৌরসভার মেয়র মো:জোবায়ের বলেন- পৌরসভার সরকারি বরাদ্দকৃত রাস্তার কাজে বাধাঁ প্রদান করা সেটা বড় ধরনের অন্যায়,এবং আমার কাউন্সিলর সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন।

এই ঘটনায় অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

সাতকানিয়া থানার ডিউটি অফিসার এসআই ছালামত বলেন- এই ঘটনায় ইতিমধ্যে মামলা রেকর্ড প্রক্রিয়াধীন।

ঘটনাস্থলে যাওয়া এএসআই আল আমিনকে -ঘটনার বিষয়ে কল দেয়া হলে তিনি ৯৯৯ এর জরুরী সেবায় বিজি আছেন বলে রেখে দেন,এবং সাংবাদিকের সাথে কথা বলতে অনেকটা অনীহা প্রকাশ করেন।

 

এদিকে দূর্বৃত্তদের হামলায় আহত কাউন্সিলর আরিফ বলেন- আমি মাননীয় মেয়র মহোদয়কে জানিয়েছি বিষয়টা।

শফিকরা জামায়াত শিবিরের কুখ্যাত ক্যাডার তারা এলাকায় সবসময় এরকম ঝামেলা বাঁধায়, আজকে সরকারি কাজ করার সময়ও তারা আমাকে পিটিয়ে সরকারি রাস্তা উঁপড়ে ফেলে সরকারি টাকা নষ্ট করেছে।
আমি বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দিয়েছি।

মন্তব্য করুন

Your email address will not be published.