পাচারকালে চন্দনাইশে ইয়াবাসহ আটক ১

অভিনব কায়দায় পাচারকালে চট্টগ্রামের চন্দনাইশে শ্যামলী এন.আর ট্রাভেলস পরিবহণের এক যাত্রীর কাছ থেকে তল্লাসী চালিয়ে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে চন্দনাইশ থানা পুলিশ।

বুধবার (৫ অক্টোবর) রাতে পৌরসভার উত্তর গাছবাড়ীয়া সাকিনের সড়ক ও জনপথ অফিসের সামনে রাস্তায় অভিযান পরিচালনা করেন চন্দনাইশ থানা পুলিশের উপ-পরিদর্শক খালেকুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল।

গ্রেপ্তার হওয়া মোহাম্মদ নুরুল আলম (৩৫), জেলার লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের সুখছড়ী হাছির পাড়ার মৃত মুহাম্মদ ইমাম শরীফের পুত্র।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.