সাতকানিয়ায় পরোয়ানাভুক্ত আসামি ও নয়শত পিস ইয়াবাসহ ২জন গ্রেফতার

সাতকানিয়া প্রতিনিধি:

সাতকানিয়া থানাধীন সদর ইউপিস্থ ঠাকুরদীঘি বাজার হাজী ছগির আহমদ অটো গ্যাস ষ্টেশন এর সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর তল্লাশী চৌকি স্থাপন করিয়া যাত্রীবাহী খাদিজা ভিআইপি সার্ভিস নামক বাস, যাহার রেজিষ্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ব-১৫-৬১৭৬ হইতে B-3 নং সিট হতে  নয়শত পিস ইয়াবাসহ ১জন গ্রেফতার করে সাতকানিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলো মোঃ আবছার উদ্দিন (২২) তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়া পাড়া ০৫নং ওয়ার্ডের নবী সুলতান এর ছেলে।

এছাড়া এএসআই মোঃ নিজাম মিয়া সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া ঢাকা ডেমরা থানার মামলা নং-৫৩(০৮)১৭., জিআর নং-৩৭৬/১৭ইং ও মালমঘাট থানার ননএফআইআর নং-৭৪/১৯, ধারা-১৩৭/১৫২ এর পরোয়ানাভুক্ত আসামী মোঃ নুরুল ইসলাম (৩৫) সে বাজালিয়া মনেয়াবাদ এলাকার বাসিন্দা। সাতকানিয়া থানার কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ্য করা হয়েছে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.