চন্দনাইশ প্রতিনিধি
চট্টগ্রামে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার এর বিরুদ্ধে একটি অনলাইন পৌর্টালে মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ ৭ অক্টোবর শুক্রবার বিকালে দোহাজারী পৌরসভাস্থ সদরে মোহাম্মদ সফিউল আলম পারভেজের সভাপতিত্বে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা আবদুল মতলব,ওমর আলী,আবদুল হাফেজ,মনজুর আলম,বাহাদুর মিয়া,জামাল উদ্দিন, মোহাম্মদ আলমগীর, নাছির উদ্দীন প্রমুখ। এসময় বক্তারা বলেন,দোহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ কিল্লা পাড়া এরাকায় আবদুর রশিদের বাড়ির সামনে দীর্ঘ ৭০ বছররের পুরানো প্রায় ১শত ২০মিটার ইটের ছলিন বিছানোর রাস্তায় দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে চলাফেরার অনুপযোগী হয়ে পড়েছে। ফলে রাস্তাটি গত এক সপ্তাহ আগে আরসিটি ঢালাই করে সংস্কার করতে গিয়ে এলাকার প্রভাবশালী একটি মহল নিজেদের স্বার্থ হাসিলের মানসে স্থানীয় এক প্রতিবন্ধি সিরাজুল ইসলাম এর জায়াগায় রাস্তাটি নির্মাণ করার ইস্যু করে যোগাযোগ মাধ্যমে একটি অনলাইন পোর্টালে দোহাজারী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়। এই মিথ্যা সংবাদ প্রকাশিত হওয়ার প্রতিবাদে বক্তারা তীব্র নিন্দা ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান।