চন্দনাইশে কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

চন্দনাইশ প্রতিনিধি: কোজাগরী পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে ‘কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে ধর্মীয় আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ৯ অক্টোবর রবিবার বিকালে ধর্মীয় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান চন্দনাইশের দোহাজারীস্থ নাথ পাড়ায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিকাশ দেব নাথ এর সঞ্চালনায় এবং কোজাগরী পূর্ণিমা উদযাপন পরিষদ এর প্রধান উপদেষ্টা পিন্টু প্রসাদ নাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদ্বোধক উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বলরাম চক্রবর্তী, প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার, প্রধান বক্তা বাংলা টিভি চট্টগ্রাম জেলা প্রতিনিধি বিপ্লব পার্থ দে, বিশেষ অতিথি অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি, এড. মো. দেলোয়ার হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক বিষ্ণু যশা চক্রবর্তী, ওসি(তদন্ত) মো. শফিকুল ইসলাম, দোহাজারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রবিউল ইসলাম, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, গৌরাঙ্গ প্রসাদ নাথ, সত্যপদ তালুকদার, সাংবাদিক যথাক্রমে মো. আজিমুশ শানুল হক দস্তগীর, সৈকত দাশ ইমন,হাজ্বী শহীদুল ইসলাম,পরিষদের সাবেক সভাপতি ও প্রাবন্ধিক অভিরাজ নাথ, কোজাগরী পূর্ণিমা উদযাপন পরিষদের সভাপতি রিংকন দেব নাথ, মহানগর কোজাগরী পূর্ণিমা উদযাপন পরিষদের আহবায়ক মিন্টু দেব নাথ, আলোচনা শেষে পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
মন্তব্য করুন

Your email address will not be published.