মিলাদুন্নবীর জুলুসের মুসল্লিদের নানারকম খাবার বিতরণ
পবিত্র ঈদে মিলাদুন্নবীতে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নগরীর ২নং গেটে ঈদে মিলাদুন্নবীর জুলুসে আগত মুসল্লি ভাইদের শরবত, ফ্রুটস, পানি ও নানারকম খাবার বিতরণ করা হয়।
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের ব্যবস্থাপনায় এই কর্মসূচি উদ্ভোধন করেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু।
উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. আলী চৌধুরী, শাহেদ মুরাদ সাকু, সাহবুদ্দিন সাবু, খোরশেদ আলম বাসেদ, তাজুল ইসলাম, যীশু নাথ, উপল চাকমা, সেলিম উদ্দিন, বোরহানউদ্দিন ফরহাদ, ইঞ্জি. তাজ উদ্দীন, মো. জুয়েল, লুৎফর রহমান শাকিল, নাসিরুদ্দিন খন্দকার, আনিসুর ইসলাম রনি, মো. পাভেল, টুটুল দাশ, ওমর ফারুক চৌধুরী, তাজির বাবু, মো. নাজমুল, রিফাত, কামরুল হাসান রিটন, ছাত্রলীগ নেতা হান্নান খান ফয়সাল, মো. নিশান, মো. আসিফ প্রমুখ।