গ্রামে গ্রামে উন্নয়নের খোঁজে দুই চাকার বাইক নিয়ে ঘুরব-সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় রুবেল

চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য প্রার্থী- গোলাম ফেরদৌস রুবেল

 

সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়ায়-সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জেলা পরিষদ সদস্য প্রার্থী সাবেক ছাত্রনেতা গোলাম ফেরদৌস রুবেল।

 

আসন্ন চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে সাতকানিয়া উপজেলা (আসন -১৪)হতে সদস্য পদে লড়তে যাচ্ছেন সাতকানিয়ার সাবেক ছাত্রনেতা এবং পৌরসভার ১নং ওয়ার্ডের গোলাম ফেরদৌস রুবেল।

 

আসন্ন নির্বাচনকে সামনে রেখে রুবেল সাতকানিয়ার জনপদে কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

১৬ই অক্টোবর (শনিবার) বিকালে সাতকানিয়ার একটি রেষ্টুরেন্টে তিনি(গোলাম ফেরদৌস রুবেল)এই মতবিনিময় সভার আয়োজন করেন।

উক্ত মতবিনিময় সভায় লিখিত বক্তব্যে প্রার্থী গোলাম ফেরদৌস রুবেল বলেন – আমি নির্বাচনে আসার আগেও সাতকানিয়ার জনপদের সাথে আমার রয়েছে গভীর মিতালী।

 

এবং এই জনপদের সকল জনপ্রতিনিধিদের ডুর টু ডুর গিয়েছি এবং আমি আশাবাদী যে বিজয়ী হবো ইনশাআল্লাহ।

আর আমি নির্বাচিত হলে আমি যতটুকু বরাদ্ধ পাই তা নিজেই মাঠে গিয়ে তদারকি করব।অন্যদের দায়িত্ব দিয়ে ঘরে ঘুমিয়ে থাকার লোক আমি নয়।

আর আমি গ্রামেই আছি সবসময় গ্রামেই থাকব- গ্রামে গ্রামে উন্নয়নের খোঁজে বাইক নিয়ে ঘুরব, আমাকে খোঁজ করতে হবেনা আমিই খোঁজ করব সবাইকে।

 

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম দক্ষিন জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাতকানিয়া আইনজীবি সমিতির সাধারণ-সম্পাদক সরকারি আইন কর্মকর্তা মেজবাহ উদদীন আহমদ চৌধুরী কচির,সাবেক উপজেলা আওয়ামী লীগের সদস্য এনামুল হক,চট্টগ্রাম দক্ষিনজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আবুল কালাম আজাদও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল সাতকানিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো:বেলাল

সংবাদ সম্মেলনে এডভোকেট কচির বলেন-তার মত(রুবেল) একজন উদীয়মান লোক এবং পারিবারিক ভাবেই সবার পরিচিতি ব্যক্তি।

 

বাংলাদেশের ১নাম্বার  জেলা পরিষদ হচ্ছে আমাদের চট্টগ্রাম জেলা পরিষদ।

 

আর এই জেলা পরিষদ নির্বাচনে রুবেলের মত একজন ত্যাগী ব্যক্তি যে প্রার্থী হচ্ছে সেটাই আসলে আমাদের জন্য মঙ্গলজনক।

 

সাংবাদিক সমাজ যদি -রুবেলের অতীত ইতিহাস আপনারা ঘাঁটলে দেখবেন আসলে তিনি পরিচ্ছন্ন একজন ভালোও নির্লোভ ছেলে।

সেই ৮০দশক থেকেই এখন পর্যন্ত যিনি কোন পদে না থেকেও মানুষের জন্য রাজনীতি করে যাচ্ছেন।

 

আপনারা সাংবাদিকরা -জনগনের কাছে গোলাম ফেরদৌস রুবেলের আজকের এই সংবাদ সম্মেলনের  যে বার্তা এবং নির্বাচনী ইস্তেহার  তা একটু পৌঁছে দিবেন।

মন্তব্য করুন

Your email address will not be published.