আবারো উত্তপ্ত বাজালিয়া-এবার টার্গেটের নিশানা ইউপি সদস্য আহত:১
সাতকানিয়ার শান্ত বাজালিয়া আবারো অশান্তের পথে
সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়া উপজেলার একটি ইউনিয়নের নাম বাজালিয়া।
কারণে অকারণে রক্তপাতের অশান্তের আওয়াজ ওঠেছিল এই বছরের ইউপি নির্বাচনের আগে।
অর্থাৎ ২০২২সালের ফেব্রুয়ারির আগে ইউপি নির্বাচনের চেয়ারম্যানী পদকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছিল ব্যাপক।
তবে ইউপি নির্বাচন শেষ হলে দীর্ঘ ৮মাস ধরে শান্ত জনপদ হিসেবেই চিহ্নিত হয় বাজালিয়া।
এর ভেতরেই আবারো আব্দুর রহমান নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে আহত করে বাজালিয়ার সেই চিহ্নিত দূর্বৃত্তরা।
আহত আব্দুর রহমান বাজালিয়ার ৬নং ওয়ার্ডের আব্দুল মান্নানের ছেলে।
সে স্থানীয় ইউপি সদস্য সৈয়দ মেম্বারের ছেলে জসিমের ব্যবসায়িক পার্টনার।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাজালিয়া বোমাংহাটের ইউপি সদস্য সৈয়দ মেম্বারের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনেই এই ঘটনা ঘটে।
জানাযায়-উপজেলার বাজালিয়ার ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ মেম্বারের ভাগিনা হলেন বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগনেতা মো:শাকিল।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার নুরুল কবিরের ছেলে তারেকের সাথে ঝগড়া হয় ১৩তারিখে,পরে সেই ঘটনার জেরে সাতকানিয়া থানার এএসআই নিজাম এসে পরিস্থিতি শান্ত করতে বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগনেতা শাকিলকে থানায় নিয়ে যায়।
পরে বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাপস দত্ত এবং শাকিলের মামা সৈয়দ মেম্বার থানা থেকে শাকিলকে তাদের জিম্মায় নিয়ে আসেন।
শাকিলকে থানা থেকে নিয়ে আসার ক্ষোভে তারেক,রকি,জাহেদ,আহাদ,আনিসুল হক সিকদাররা প্রথমে বাজালিয়া ষ্টেশনে একটি হোটেলে শাকিলকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া দিলে শাকিল পালিয়ে গেলে,উল্লেখিত চিহ্নিত দূর্বৃত্তরা প্রকাশ্যে বাজারে এসে অন্তত ২০টি ফায়ার দিয়ে সৈয়দ মেম্বারের ব্যবসায়িক প্রতিষ্ঠান মুদির দোকানের সামনে রহমান নামে এক ব্যক্তিকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেন।
আহত ব্যক্তিকে প্রথমে সাতকানিয়া সরকারি স্বাস্থ্যকমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন সাতকানিয়া হাসপাতাল কর্তৃপক্ষ।
এই বিষয়ে বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগনেতা শাকিল বলেন-জাহেদ ও তারেকরা আমাকে হত্যার উদ্দেশ্যে যখন হামলা চালাতে আসে তখন আমি জমজম হোটেলের পেছন দিয়ে পালিয়ে আসলে তারা বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়েঁ, পরে তারা আমার মামা সৈয়দ মেম্বারকে হত্যার উদ্দেশ্যে মুদির দোকানে যায় ওখানেও মামাকে না পেয়ে আমার মামাত ভাই জসিমের ব্যবসায়িক পার্টনার আব্দুর রহমানকে কুপিয়েছে।
এই ঘটনায় তাৎক্ষণিক এসআই শামসুদ্দৌহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে স্থানী ইউপি সদস্য সৈয়দ মেম্বার বলেন-২দিন আগে আমার ভাগিনা শাকিলকে পুলিশকে ধরিয়ে দেয় তারেক,কারণ তারেকের অনেক ক্ষমতা তারেকের ভাই একজন পুলিশের এসআই।
পরে আমার ভাগিনা শাকিলকে থানা থেকে চেয়ারম্যানসহ ছাড়িয়ে আনলে সেই আনার জেরে আমাকে হত্যা করতে এসেছে জাহেদ,তারেক,রকিও আহাদ এবং সাবেক মেম্বার হোছন,আজাদ,আনিসুল হক সিকদার,রিয়াদ।
এদিকে হামলার বিষয়ে সাতকানিয়া থানার ওসি তারেক হান্নান বলেন হ্যাঁ এ সংক্রান্ত একটি ঘটনা ঘটেছে সত্য, অপরাধীদের ধরতে ইতিমধ্যে মাঠে নেমেছি ঘটনার বিষয়ে মামলা হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা মাঠে নেমেছি,অপরাধীদের গ্রেফতার করা হবে।
এই বিষয়ে বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাপস দত্ত বলেন-ঘটনাটা যতটুকু জানলাম,শাকিল আর আমার পরিষদের সদস্য সৈয়দ মেম্বারকে পূর্বপরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালাতে এসে তাদের কিছু করতে না পেরে সৈয়দ মেম্বারের ছেলে জসিমের দোকানের সামনে আব্দুর রহমান নামক এক যুবককে কুপিয়েছে দূর্বৃত্তরা।
চেয়ারম্যান আরো বলেন দূর্বৃত্তদের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে সাতকানিয়া থানাসহ বিভিন্ন উপজেলায়।