সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতি, মাদক, চুরি ও পরোয়ানাভুক্ত আসামিসহ ৬জন গ্রেফতার

সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের এক বিশেষ অভিযানে গতকাল (২১ অক্টোবর) ডাকাতির প্রস্তুতি, মাদক, চুরি ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো, জনার কেঁওচিয়ার তেমুহানী এলাকার মোঃ সাইফুল ইসলাম, খাগরিয়া মাইজপাড়ার মোঃ সেলিম ও আব্দুস সালাম, উত্তর ছদাহা নরগ্যা পাড়ার মোঃ ইসমাইল, সোনাকানিয়া মির্জাখীল কুতুব পাড়ার নাছির আহমদ ও কালিয়াইশ পশ্চিম কাটগড়ের মোঃ এনাম হোসেন আকাশ।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোঃ আবদুল হান্নান জানান, গ্রেফতারকৃত সকল আসামিদেরকে পুলিশ স্কটের মাধ্যমে চট্টগ্রামের আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.