চন্দনাইশে ইয়াবাসহ একজন আটক

চন্দনাইশ প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশের থানা পুলিশের এক অভিযানে চন্দনাইশ পৌরসভার উত্তর গাছবাড়িয়া সড়কে গতকাল ২১ অক্টোবর সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পূর্বানী পরিবহনের একটি বাস থেকে ৫০০ শত পিস ইয়াবাসহ একজনকে আটক করে থানা পুলিশ। যার আনুমানিক মূল্য লক্ষ পঞ্চাশ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ শহীদ সে ফেনী জেলার সদর থানার পৌরসভার ৮নং ওয়ার্ডের বাহারিপুর এলাকার মৃত ছিদ্দিক এর ছেলে।
চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে চট্টগ্রামের আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.