দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৩ ইয়াবা ব্যবসায়ীকে চার হাজার দুইশ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছেন। আজ (২৯ অক্টোবর) ভোররাতে ইয়াবাগুলো উদ্ধার ও ইয়াবা ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার ভোররাতে চট্টগ্রামের সাতকানিয়া থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ রাজু আহমদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সাতকানিয়া থানাধীন সদর ইউপিস্থ ঠাকুরদীঘি বাজার হাজী ছগির আহমদ অটো গ্যাস ষ্টেশন এর সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর গাড়ীর জন্য অপেক্ষাকালীন মোঃ কাউসার (২২) কে ১৩০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত কাউসার কক্সবাজার জেলার চকরিয়া থানার কৈয়ারবিলা হামিদুল্লাহ মুহুরী পাড়া বাইন্ন্যারকুম রাস্তার মাথা এলাকার আব্দুল হামিদের ছেলে।
এরপর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর গাড়ী তল্লাশি করে মাদক ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম (৩৫)কে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলম কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইকং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জিমুনখালী পশ্চিম পাড়ার ফরিদ আলমের ছেলে।
এরপর সাতকানিয়া থানায় কর্মরত এসআই মমিন হোসেন একই তারিখ ও ঘটনাস্থল হতে যাত্রীবাহী এনা পরিবহন গাড়ী তল্লাশি করে মাদক ব্যবসায়ী আবুল কাশেম (২২) কে আটশত পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কাশেম কক্সবাজার জেলার সদর থানার ঝিলংজা ইউনিয়নের জেল গেইট রহমতপুর এলাকার মোঃ নুরুল আলমের ছেলে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।