চন্দনাইশ থানার এস আই (সেকেন্ড অফিসার) খালেকুজ্জামান জেলায় শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং মনোনীত

চট্টগ্রামে-

 

চন্দনাইশ উপজেলা প্রতিনিধি

চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে মনোনীত হয়েছেন চন্দনাইশ থানার এস আই (সেকেন্ড অফিসার) মোহাম্মদ খালেকুজ্জমান। কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র,শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্যে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে গত ২৯ অক্টোবর (শনিবার) সকালে চট্টগ্রাম পুলিশ লাইনে আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিক ভাবে এই শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে মনোনীত হওয়ায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার),পিপিএম স্বাক্ষরিত সনদ তুলে দেয়া হয়।

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জর পিপিএম (বার) অতিরিক্ত ডিআইজি (এডমিন এন্ড ফিন্যান্স) প্রবীর কুমার রায়। সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস.এম.শফিউল্লাহ্ বিপিএম। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল,জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ফরিদ,চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব চৌধুরী ফরিদ। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কবীর আহম্মেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পটিয়া থানা কমিউনিটি পুলিশিংয়ের সেক্রেটারী ও জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য দেবব্রত দাশ,রাউজান থানাধীন ১৫ নং নোয়াজিষপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব সরোয়ার্দী সিকদার,পটিয়া থানাধীন ৫ নং হাবিলাসদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান জনাব ফৌজুল কবির কুমার,চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালের ডা. মো. শামীম আহমেদ,শহীদ মুক্তিযোদ্ধা এম শামসুল হক পাবলিক স্কুলের প্রধান শিক্ষক জনাব নাছিমা আক্তার,অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এ.এন.এম ওয়াসিম ফিরোজ,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ ) জনাব সুদীপ্ত সরকার পিপিএম, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ,জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ,সিপিও অফিসারগণসহ সর্বস্তরের বিশিষ্টজন ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.