প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক:

কেরানীহাটের ব্যবসায়ী সেলিমের চট্টগ্রাম সংবাদ-এ ‘যৌতুকের জন্য স্ত্রীকে মারধর, কারাগারে কেরানীহাটের ব্যবসায়ী সেলিম’ এই শিরোনামে গত ২ নভেম্বর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ী মোহাম্মদ সেলিম উদ্দিন। এক বিবৃতির মাধ্যমে প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আপনার বহুল প্রচারিত পত্রিকা চট্টগ্রাম সংবাদ-এ গত ২ নভেম্বর আমার বিষয়ে একটি নিউজ পরিবেশিত হয়। উক্ত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়। পারিবারিক বিষয় নিয়ে একটি কুচক্রী মহল আমাকে সামাজিকভাবে হেয় করতে এ সংবাদ প্রকাশ ও প্রচার করিয়েছে। প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। উল্লেখ্য, ব্যবসায়ী মোহাম্মদ সেলিম উদ্দিন সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাদারবাড়ি এলাকার আলহাজ্ব মােহাম্মদ হােসেনের পুত্র।

মন্তব্য করুন

Your email address will not be published.