সাতকানিয়া প্রতিনিধি:
সাতকানিয়া উপজেলা ভূমি অফিস নতুন তিন তলা ভবনে স্থানান্তর করা হয়েছে। গত ১৩ নভেম্বর সকাল ৯টায় উপজেলা ভূমি অফিস নতুন তিন তলা বিশিষ্ট ভবনে কার্যক্রম স্থানান্তর করা হয়েছে। উপজেলা সহকারি কমিশনার ভূমি মং চিংনু মারমা প্রথম দিন অফিস কার্যক্রম শুরু করে বলেন, পুরাতন অফিসটি ছিল খুব ছোট এবং জরাজীর্ন। এতে অফিসের প্রয়োজনীয় কাগজ ও নথিপত্র রাখতে অনেক অসুবিধা হতো। সামান্য বৃষ্টি হলেই অফিসের প্রয়োজনীয় কাগজপত্র ও নথিপত্র ভিজে নষ্ট হয়ে যেত। অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের বসার তেমন কোন সুব্যবস্থা ছিল না। এছাড়া অফিসে সেবা নিতে আসা লোকজনকে অফিসে ঠাসাঠাসি করে প্রবেশ করতে তাদের অনেক ভোগান্তিতে পড়তে হতো। তিনি আরো বলেন, সেবা প্রার্থীদের অফিসে বসার জায়গা দেয়ার মতো কোন ব্যবস্থাও ছিল না। গত ২০২১ সালের ৮ সেপ্টেম্বর গণপুর্ত অধিদপ্তরের বাস্তবায়নে দুই কোটি টাকা ব্যয়ে নব নির্মিত তিন তলা বিশিষ্ট ভবনটি মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন করেন।