সাতকানিয়ায় তিন লক্ষ টাকার ইয়াবাসহ এক নারী আটক

সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের ঠাকুরদীঘি বাজার ছগির আহমদ অটো গ্যাস স্টেশন এর সামনে চৌকি স্থাপন করে ১হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে সাতকানিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম।

সাতকানিয়া থানা সূত্রে জানা যায়, আজ ১৮ নভেম্বর শুক্রবার সকালে হামিদা (৫০) নামের একজনকে আটক করে। তার বাড়ি কক্সবাজার জেলার নুনিয়াছড়া ফিসারীঘাট ১নং ওয়ার্ডের মৃত কাশেম মিয়ার স্ত্রী।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারেক মোঃ আব্দুল হান্নান জানান, তার বিরুদ্ধে মামলা দায়ের করার পর চট্টগ্রামের আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.