সৈয়দ আককাস উদদীন
সাতকানিয়ার এওচিয়ায় চেয়ারম্যান আবু ছালেহ নিজেই একটি মুদির দোকান থেকে বাংলা মদ উদ্ধার করেছেন।
শুক্রবার(১৮ই নভেম্বর) বিকাল ৩টায় এওচিয়ার ৫নং ওয়ার্ডের ফয়েজুর রহমান চৌধুরীর বাড়ির মাহমুদুল হক প্রকাশ ডেকোরেশন মাহমুদুল হকের দোকান থেকে এই মদও ২পুটলা গাঁজা উদ্ধার করে এওচিয়ার নবনির্বাচিত চেয়ারম্যান আবু ছালেহ।
জানাযায় এওচিয়ার মাহমুদুল হক প্রকাশ ডেকোরেশন মাদুলক পেশায় একজন মাদক ব্যবসায়ীও মাদকসেবী, সে দীর্ঘদিন ধরে এওচিয়ায় এই মাদক ব্যবসার সাথে জড়িত বলে চট্টগ্রাম সংবাদকে নিশ্চিত করেন স্থানীয়রা।
এদিকে এওচিয়ার নবনির্বাচিত চেয়ারম্যান আবু ছালেহ বলেন-আমি নির্বাচনের আগেই এওচিয়ার মানুষের সাথে ওয়াদা করেছি মাদকমুক্ত সমাজ বিনির্মাণে যা যা করার দরকার সব করব।
তারই ধারাবাহিকতায় আমি পরিষদের মাধ্যমে গোপনে এবং প্রকাশ্যে মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে থাকি।
তারই আলোকে আজকে বিকালে খবর পেলাম বিক্রির উদ্দেশ্যে এওচিয়ার চিহ্নিত মাদকসেবী মাদুলকের মুদির দেকানে কিছু বাংলা মদ মজুদ রাখা হয়েছে।
আমি তাকেসহ ধরার জন্য গেলে মদও গাজা ফেলে সে পালিয়ে গেলে আমি মদগুলি নিয়ে সাতকানিয়া থানা পুলিশকে খবর দিলে এসআই প্রবীন এসে মদগুলি নিয়ে যায়।
আমি আমার এওচিয়াতে সবাইকে সাথে নিয়ে এসবের বিরুদ্ধে যুদ্ধ করে যাব ইনশাআল্লাহ।
এদিকে এসআই প্রবীর বলেন-হ্যাঁ চেয়ারম্যানের উদ্ধারকৃত কিছু মদও গাজা স্থানীয় চকিদারও মেম্বারের সম্মুখে আমরা থানায় নিয়ে এসেছি, এই বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান।