বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছুড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছুড়ি পানচাষী সমবায় সমিতির ৪র্থ তম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। নির্বাচনে ৫ শত ৯০ জনের মধ্যে ৫ শত ২৯ জন সদস্য ভোট দেন। রাত ১০ টার দিকে দক্ষিণ নাপোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা ও প্রিসাইডিং অফিসার মোঃ কচির উদ্দীন ফলাফল ঘোষণা করেন। এই নির্বাচনে উপস্থিত থেকে সার্বক্ষণিক ভাবে সহযোগিতা করেন পুঁইছুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট দানবীর ও শিল্পপতি মোহাম্মদ তারেকুর রহমান ও পেকুয়া টৈইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহেদুল ইসলাম। এই নির্বাচন পরিচালনা কাজে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন (অবঃ) সেনা সদস্য মোঃ সেলিম কাদের চৌধুরী, মোঃ জমির উদ্দিন, পল্লী চিকিৎসক ডাঃ কানু রঞ্জন দে, ইকবালুর রহমান চৌধুরী, আব্দুস সমদ, মহিউদ্দিন, আব্দুস সোবহান সহ ২১ জন উপদেষ্টা সদস্য এই নির্বাচন পরিচালনা করেন। সমিতির সূত্র জানায়, নির্বাচনে ৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১২ জন প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে তিনজন, প্রচার সম্পাদক পদে দুইজন, অর্থ সম্পাদক পদে তিনজন ও সদস্য পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সদস্যদের ভোটে নির্বাচিতরা হলেন সভাপতি মোহাম্মদ আবুল কাশেম (সিএনজি) প্রতীকে ২২২ ভোট, প্রচার সম্পাদক মোহাম্মদ ইসলাম (গোলাপ ফুল) প্রতিকে ২৬৩ ভোট ও অর্থ সম্পাদক পদে মোঃ সাইদুল হক (আপেল) প্রতিকে ২০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পরিচালক (সদস্য) নির্বাচিত হয়েছেন মোঃ গিয়াস উদ্দিন, জাকের হোসেন, সোলতান আহমদ । উল্লেখ্য, বিনাপ্রতিদ্বন্ডিতায় সহ-সভাপতি পদে মোঃ নেজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে টানা দুইবার মোহাম্মদ জমির উদ্দিন নির্বাচিত হয়েছেন।