সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়ায় প্রচন্ড গোলাগুলির আওয়াজে গরু ডাকাতির গুজবে মসজিদের মাইকিং করে ৪/৫পাড়ার লোকজন প্রায় ৩/৪হাজার লোকের জমায়তে দূর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা।
তবে গরু ডাকাতি নয় ব্রাজিলের খেলা শেষে ২৫শে নভেম্বর ভোর রাত (শুক্রবার)৩.৩০মিনিটের নাগাদ উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কোট্টাপাড়া তথা শান্তিনগর এলাকায় জায়গা জবর দখলে এই ঘটনা ঘটে।
স্থানীয়সুত্রে এবং সরেজমিনে পরিদর্শনে গেলে জানাযায় -উপজেলার কেঁওচিয়ার ৫নং ওয়ার্ডের শান্তিনগরের নুরুল ইসলামের খরিদা জায়গা নিয়ে প্রতিবেশী আব্দুল হাকিম(৪০)ও নজিবুল্লাহর পুত্র রাফিদের সাথে বিরোধ চলে আসছিল।
একপর্যায়ে নুরুল ইসলামের ছেলে ইউনুসরা উক্তজায়গা ঘেঁরাবেড়া দিয়ে সাইনবোর্ড টাঙ্গিয়ে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছিল।
কিন্তু শুক্রবারে গভীররাতে পূর্বপরিকল্পিত ভাবে প্রতিপক্ষ হাকিম,রাফি,শামসুল ইসলাম,রাসেলসহ আরো বহিরাগত অস্ত্রধারী অন্তত ৩০/৪০জন এসে ২০/২৫রাউন্ড গুলি ফাটিয়ে ইউনুসদের দরজা জানালায় ইটপাটকেল মেরে সিসিটিভিও ভেঙ্গে ইউনুসদের ঘেরাও করা টিনশেডও সাইনবোর্ড উপড়ে ফেলে প্রায় ২লক্ষ টাকার ক্ষতিসাধন করেন।
এদিকে গরু ডাকাতির গুজবে স্থানীয় মসজিদে মাইকিং করা মৃত মন্জুর আলমের ছেলে মোক্তার(২৫)বলেন-রাত মনে হয় ৪টা আমরা খেলা শেষে ঘুমাচ্ছিলাম,তখনি চারিদিকে শোরগোল ওঠেছে গরু ডাকাতি হচ্ছে ডাকাতদল এসেছে, কিছুক্ষণ পরপর গুলির শব্দ কানে ভেসে আসছে! পরে এলাকাকে রক্ষা করার তাগিদে আমি নিজেই আমাদের মসজিদের মাইকে ডাক দিই,পরে আমার মাইকের ডাকে ৪/৫পাড়ার অন্তত ২হাজার লোক জমায়েত হলে দূর্বৃত্তরা মোটর বাইকও অন্তত ১৫টি সিএনজি যোগে পালিয়ে গেলেও চাকুসহ নজিবুল্লাহর ছেলে রাসেলকে স্থানীয়রা গ্রেফতার করে সাতকানিয়া থানার এসআই মুমিনকে সোপর্দ করা হয়।
এদিকে ভুক্তভোগী পরিবারের সদস্য নুরুল ইসলামের ছেলে মো:ইউনুস বলেন-আমাদের দরজা জানালায় ইটপাটকেল এবং প্রচন্ড গুলি বর্ষন করে ঘেরা বেড়া ভাংচুর চালিয়ে দূর্বৃত্তরা একাধিক মোটর সাইকেল ও সিএনজিযোগে পালালেও দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করা হয় পরে আমরা তাকে সাতকানিয়া থানায় সোপর্দ করি।এই ঘটনায় আমরা থানায় এজাহার দিচ্ছি।

এদিকে ঘটনাস্থলে যাওয়া সাতকানিয়া থানার এসআই মুবিন বলেন-হ্যাঁ এলাকার লোকজন একজনকে আটকায়,ঘটনাটা জমিজমার পূর্ববিরোধ তবে কারা আসলে প্রকৃত ঘটনাটা ঘটিয়েছে সেটা এখনো স্পষ্ট নয়,তদন্ত করা হচ্ছে বিষয়টা।
আমি যে ছেলেটা থানায় আনছি তার হাতে কোন চাকু ছিলোনা।
এদিকে স্থানীয় এক যুবকের মোবাইলের ২৫সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ প্রতিবেদকের হাতে এসেছে আটককৃত যুবক রাসেল তার হাতে থাকা চাকুটা রাফি নামে এক যুবক থেকে নিছে ঘটনায় অংশ নেয়ার জন্য।