বীর মুক্তিযোদ্ধা এ এস এম ওমর ফারুক চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালন

মুক্তিযোদ্ধের বিজয় মেলা পরিষদ চট্টগ্রাম এর উদ্যোগে এম এ আজিজ ষ্টেডিয়ামের বিজয় মেলা অফিসে বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (২৬ নভেম্বর) দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয় মেলা পরিষদের কো-চেয়ারম্যান মহিউদ্দীন রাশেদ ও বিজয় মেলা পরিষদের অর্থ সচিব জনাব পন্টুলাল সাহা। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সন্তান সৈয়দা তাহমিনা সুলতানা, কাজী রাজেশ ইমরান, জয়নুদ্দীন জয়, আরাফাতুল মান্নান ঝিনুক, সৈয়দ এনায়েতুর রহমান রাব্বী, রাকিবুল ইসলাম, রাজীব ভুইয়া, মো. রায়হান, মো. ফাহিম, মিনহাজ উদ্দীন সিদ্দিকী, মো. সরীফ, গোলাম মোস্তফা, দেলোয়ার হোসেন, সাজ্জাদ আমিন প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন মরহুমের পরিবারের সদস্য সাঈদ বিন ফারুক চৌধুরী, জান্নাতুল ফেরদৌস চৌধুরী, জোনায়েদ বিন ফারুক চৌধুরী, মরহুমের স্ত্রী- রওশন আরা বেগম, নাতী- তাহমিদ সাঈদ চৌধুরী, মাহদী ইবনে আনোয়ার।

সভায় বক্তারা বলেন, এ এস এম ওমর ফারুক চৌধুরী ছিলেন একজন সৎ নির্লোভ পরিশ্রমী ও খাটি দেশ প্রেমিক। এদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযোদ্ধের একজন সাহসী সৈনিক। যিনি নিজেকে আড়ালে রেখে বঙ্গবন্ধু আদর্শ ও সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন। সভায় বক্তারা মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.