বরুড়ায় প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

বরুড়া প্রতিনিধি 

গতকাল রবিবার ২৮ শে মার্চ সকাল এগারটায় কুমিল্লার বরুড়া উপজেলার গালিম পুর ইউনিয়নের ঘোষ্পা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী(দপ্তরী)-মুক্তিযোদ্ধার সন্তান মো. বিল্লাল হোসেনের বিরুদ্ধে মিথ্যা ষঢ়যন্ত্র মুলক দর্শন মামলা প্রত্যাহারের দাবীতে ঘোষ্পা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, এলাকাবেসি, ঘোষ্পা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও দু’টি বিদ্যালয়ের কোমলমতি শিক্ষারর্থীদের বিশাল একটি মানব বন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানব বন্ধনটিতে সভাপতিত্ব করেন ঘোষ্পা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিস রুবি আক্তার, পরিচালনায় ছিলেন বরুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা বিশিষ্ট সমাজ সেবক ঘোষ্পা গ্রামের কৃতি সন্তান মো.সাইফুল ইসলাম মজুমদার।

এসময় বক্তব্য রাখেন ঘোষ্পা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাষ্টার মো.কামাল হোসেন,গ্রামবাসির পক্ষে ইন্জিনিয়ার সুরুজ মিয়া, ০৮-নং ওয়ার্ড মেম্বার রিপন মিয়া, ০৯-নং ওয়ার্ড মেম্বার আব্দুর রাজ্জাক,সমাজ সেবক তোফ্ফাজ্জল হোসেন মানিক,ঘোষ্পা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মহিনী বাবু, বিদ্যালয়ের দাতা সদস্য নিখিল চন্দ্র,বিদুৎ শাহী অনুরুদ্ধ সিং প্রমুখ। বক্তারা প্রত্যেকেই বলেন বিল্লাল একটি ভালো ছেলে, তার বিরুদ্ধে আনিত মামলাটি ষঢ়যন্ত্র-চক্রান্ত মিথ্যা ও বানোয়াট, অভিলম্বে এ মামলা প্রত্যাহার করা হউক।

মন্তব্য করুন

Your email address will not be published.