লায়ন্স ক্লাব অফ চিটাগাং ফিনিক্স-লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রেসিডেন্সীর স্বাস্থ সেবা

লায়ন্স ক্লাব অফ চিটাগাং ফিনিক্স ও লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রেসিডেন্সীর আয়োজনে ১০ বীর নানিয়ার চর সেনা জোনের সহযোগিতায় শুক্রবার (২ ডিসেম্বর) পাহাড়ে শান্তিচুক্তির পঁচিশ বছর পুর্তি উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা, ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস টেস্ট, ক্যান্সার রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্সী লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন সাব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় জেলা গভর্নর লায়ন শেখ সামছুদ্দিন আহমদ সিদ্দিকী পিএমজেএফ (লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫ বি-৪, বাংলাদেশ)। বিশেষ অতিথি ছিলেন নানিয়ার চর জোনের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রুবাইয়েদ হোসেন, পিএসসি।

উপস্থিত ছিলেন লায়ন মো. জাহাঙ্গীর আলম জোসেফ আর সি হেড কোয়ার্টার, লায়ন মাহাবুবুল ইসলাম আর সি হেড কোয়ার্টার, লায়ন আমির হোসেন, লায়ন তারেক মাহমুদ লাভলু, লায়ন মো. মামুনুর রশীদ, লায়ন এরশাদ, উপ অধিনায়ক মেজর জাওয়াদ, ডা. মেজর শুভ, স্বাস্থ্য সেবা ক্যম্পের সহযোগী ক্যাপ্টেন সাকিব ও লেফটেন্যান্ট তানভীর প্রমুখ।

দ্বিতীয় পর্বে লায়ন ইঞ্জিনিয়ার মঞ্জুর মোর্শেদ এর সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ হয়। উক্ত ক্যাম্পে ২৪৭ জন রোগীর চক্ষু পরীক্ষা করে ৪২ জন রোগীর ছানি অপারেশনের জন্য শনাক্ত করা হয়। এছাড়াও ২৩০ জন রোগীকে স্বাস্থ্য পরীক্ষা, ২৭০ জনের ডায়াবেটিস টেস্ট, ২২৭ জনের ব্লাড গ্রুপিং করাসহ ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় মহিলাদের মাঝে প্রচারণা চালানোসহ দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

 

মন্তব্য করুন

Your email address will not be published.