চন্দনাইশ দোহাজারী গ্রীণ হাসপাতালে ফ্রী মেডিকেল হার্ট ক্যাম্প, বৈজ্ঞানিক সেমিনার

চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ দোহাজারী গ্রীণ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সহযোগিতায় ফ্রী মেডিকেল হার্ট ক্যাম্প ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার হাসপাতালের সামনে এ ক্যাম্প ও সেমিনার অনুষ্ঠিত হয়। হাসপাতালেরর চেয়ারম্যান মো. সোলাইমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. কে. এম. ফজলুল হক, বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব আবুল কাশেম লেদু ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. লোকমান হাকিম , হাসপাতালের এজিএম এন্ড কো – অর্ডিনেটর মো. আমানুল্লাহ আমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক আমেনা শাহিন, পরিচালক এডমিন সহকারী অধ্যাপক এম. এ হাশেম, কার্ডিওলজিস্ট ডা.আবদুল মোতালেব, ডা. আখতার হোসাইন, ডা. শফিউল আজম,ডা. সোহেল সিদ্দিকী, তৌহিদুল আলম, মো. মোরশেদ প্রমূখ।

মন্তব্য করুন

Your email address will not be published.