চন্দনাইশ প্রতিনিধিঃ উপজেলার মধ্যম হাশিমপুর নোয়া মোজাহের পাড়া এলাকায় বরুমতি খালের উপর স্বেচ্ছাশ্রমে ৫ লক্ষাধিক টাকা ব্যয়ে অর্ধশত বছর পরে নির্মিত কাঠের ব্রীজ গতকাল ২ ডিসেম্বর বাদে জুমা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, ইউপি সদস্য যথাক্রমে ফজলুল করিম আয়ুব, গোলাম নবী চৌধুরী, আবদুল মান্নান এনি, সাংবাদিক যথাক্রমে কমরদ্দিন, এসএম রহমান, আজিমুশ শানুল হক দস্তগীর, আবু তোরাব চৌধুরী, স্থানীয়দের মধ্যে মো. বাবু, ব্যবসায়ী আহমদ ছফা, মোর্শেদুল আলম, সাইম মো. ফরমান, আবদুল ছোবাহান প্রমুখ। স্থানীয়রা কেউ অর্থ দিয়ে, কায়িক শ্রম দিয়ে ব্রীজ নিমার্ণের কার্যক্রম শুরু করে। অবশেষে গত সপ্তাহে ৫ লক্ষাধিক টাকা ব্যয়ে ব্রীজ নিমার্ণ কাজ সম্পন্ন হয়। উপজেলা চেয়ারম্যান তার পরিষদ থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়ায় তাদের সংগৃহীত টাকাসহ ৫ লক্ষাধিক টাকা ব্যয়ে আরসিসি’র সাথে ব্রীক দিয়ে ৩টি ফিলার নিমার্ণ করা হয়। কাঠের তক্তা বসিয়ে ব্রীজ নিমার্ণের কাজ সম্পন্ন করেছে স্থানীয়রা। ২ শতাধিক পরিবারে সহস্রাধিক মানুষের মাঝে আনন্দের সঞ্চার সৃষ্টি হয়েছে। সরেজমিনে গিয়ে তাদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ ১১ মাস ধরে পালা বদল করে প্রতিদিন ৮/১০ জন লোক, মাটি কাটা, কাঠের সাইজ করা, ব্রীজের উভয় পাশে সড়ক সংস্কার করে চলাচলের জন্য উপযোগী করে। সিরাজুল ইসলাম (৬৫), এজাহার মিয়া (৬৭), আবদুল মাবুদ (৫২) সহ অনেকে বলেছেন, তারা স্বেচ্ছাশ্রমে যে যেভাবে পেরেছে অর্থ, শ্রম, বুদ্ধি, পরামর্শ দিয়ে ৫ লক্ষাধিক টাকা ব্যয়ে ব্রীজটি নিমার্নের পাশাপাশি মোজাহের পাড়া এলাকায় সড়কের পাশে গাছ কেটে মাটি ভরাট করে সড়ক সংস্কার করেছেন। তারা এ ব্যাপারে স্থানীয় জন প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরীর আর্থিক সহযোগিতার বিষয়টি কৃতজ্ঞতা ভরে স্মরণ করে। তাদের সে আঙ্গাকিত কাঠের ব্রীজটি আজ শুক্রবার উদ্বোধন হতে যাচ্ছে।