চান্দঁগাওয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন!

নগরের চান্দঁগাও থানার কালুরঘাট এলাকায় বন্ধুর ছুরিকাঘাতে মোহাম্মদ হাসান (২২) নামে আরেক বন্ধু খুন হওয়ার অভিযোগ উঠেছে। নিহত মোহাম্মদ হাসান একই এলাকার কাজীরপাড়ার মৃত হানিফের ছেলে। তিনি পেশায় একজন রংমিস্ত্রি।

শনিবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের দায়িত্বে থাকা পাচঁলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান।

এদিকে নিহতের ভাই মো. বাদশা বলেন, আমার ভাইয়ের সঙ্গে তার বন্ধু মিরাজের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মিরাজ তাকে ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় মিরাজের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.