বিএনপির অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে শনিবার (১০ নভেম্বর) সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মহানগর স্বেচ্ছাসেবক নেতাকর্মীরা অবস্থান নেন। নগরীর চৌমুহনী, নিউমার্কেট, চকবাজার, বহদ্দার হাট, মুরাদপুর, অক্সিজেন মোড়ে, অলংকার মোড়ে অবস্থান কর্মসূচি শেষে দুপুরে নগরীর পুরাতন রেল স্টেশন চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এড. তসলিম উদ্দিনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপুর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।
তিনি বলেন, ‘১০তারিখের ভূত বিএনপি ঘাড় থেকে নামানোর জন্য এদেশের সাধারণ জনগন তৈরি আছে। বিএনপি নামক পাগলের প্রলাপ এখন আর কেউ শুনে না। অগ্নি সন্ত্রাসীদের বিচারের কাঠগড়ায় জনগণ একদিন ঠিকই দাঁড় করাবে।’
উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মনোয়ার জাহান মনি, আজিজ মিছির, নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি, মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মাসুদ খান, দেবাশীষ আচার্য্যসহ বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশ শেষে স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা বিপুলসংখ্যক মোটর সাইকেল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।