বর্নাঢ্য আয়োজনে জনবান্ধব ওসি হান্নানের বিদায়, যোগ দিলেন ইয়াসির আরফাত

সাতকানিয়া থানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নানের বদলি হয়েছে। তার স্থলে পদায়ন করা হয়েছে মিরসরাই থানার ওসি তদন্ত মোহাম্মদ ইয়াছিন আরাফাতকে।

সোমবার জেলা পুলিশ সুপার এস এম শফিউল্ল্যাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদায়নের আদেশ আসে।

এরআগে ২৬ ফেব্রুয়ারি গোয়েন্দা শাখার পরিদর্শক (নিরস্ত্র) তারেক মোহাম্মদ আব্দুল হান্নানকে সাতকানিয়া থানার অফিসাার ইনচার্জ ওসির দায়িত্ব দেওয়া হয়।

এরপর থেকে তিনি জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠায় কাজ করেছেন। বিভিন্ন ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত বিট পুলিশিংয়ের মাধ্যমে অপরাধ দমনে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। মাদক উদ্ধারে তার অবদান অবিস্মরণীয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলে কোটি টাকার মাদক উদ্ধার করেছেন তাঁর আমলে। হত্যা, ধর্ষণসহ বিভিন্ন ক্লু-লেস মামলা নখদর্পণে এনেছেন নিমিষেই। ওয়ারেন্ট তামিলে সফল শতভাগ।

মন্তব্য করুন

Your email address will not be published.