এরপর থেকে তিনি জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠায় কাজ করেছেন। বিভিন্ন ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত বিট পুলিশিংয়ের মাধ্যমে অপরাধ দমনে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। মাদক উদ্ধারে তার অবদান অবিস্মরণীয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলে কোটি টাকার মাদক উদ্ধার করেছেন তাঁর আমলে। হত্যা, ধর্ষণসহ বিভিন্ন ক্লু-লেস মামলা নখদর্পণে এনেছেন নিমিষেই। ওয়ারেন্ট তামিলে সফল শতভাগ।