সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়ার উপজেলার এওচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আলীনগর এলাকায় অবৈধ ভাবে পাহাড়ও ফসলী জমির মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেন।
বৃহস্পতিবার ২২শে ডিসেম্বর দুপুরে উপজেলা নির্বাহি কর্মকর্তা ফাতেমা তুজ-জোহরা এই অভিযান পরিচালনা করেন
এই সময় আলীনগরের মৃত কবির আহমদের ছেলে শাহাবুদদীন নামে এক যুবককে( অবৈধ ভাবে মাটি কাটা প্রতিরোধ আইন ২০১০ মোতাবেক) ৫০হাজার টাকা জরিমানা করেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা চট্টগ্রাম সংবাদকে নিশ্চিত করেন।
এই সময় সাতকানিয়া থানা পুলিশ প্রশাসনের একটি টীম ও উপস্থিত ছিল।
এই সময় চট্টগ্রাম সংবাদকে তিনি আরো বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।