চন্দনাইশে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ পরোয়ানাভুক্ত চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত থেকে শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে আটটা পর্যন্ত চন্দনাইশ উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
আসামিরা হলেন- মোহাম্মদ আনোয়ার হোসেন (আবছার), মো. মজিবুল হক, দিলুআরা বেগম ও মো. আদর হোসেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।