ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আমিনুল ইসলামের পর কেন্দ্রীয় কমিটিতে সাতকানিয়া-লোহাগাড়ার বহর থেকে যুক্ত হতে যাচ্ছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দীন হাছান চৌধুরী। নির্বাহী সদস্য পদে অর্ন্তভূক্তির সম্ভাবনা রয়েছে তার।
এদিকে শূণ্য থাকা বেশ কয়েকটি সম্পাদকীয় পদ ও নির্বাহী সদস্য পদে দলের প্রেসিডিয়াম বডির সঙ্গে বৈঠকের পর শিগগিরই পদায়ন করার কথা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এমপি। এক্ষেত্রে চট্টগ্রাম থেকে মাঈনুদ্দীন হাছান চৌধুরীসহ আরও একজন অর্ন্তভু্ক্তির সম্ভাবনা রয়েছে।
১৯৯২ সালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মঈনুদ্দীন হাসান চৌধুরীকে সভাপতি ও ইকবালুর রহিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ছাত্রলীগকে নব উদ্যমে আত্মপ্রকাশ করান। পরবর্তীতে ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসনে মাত্র ৩০ বছর বয়সে কনিষ্ট প্রার্থী হিসেবে প্রার্থী হন মাঈনুদ্দীন হাছান চৌধুরী। এরপরও তিনি দমে যাননি। জামায়াত-শিবিরের দুর্গ খ্যাত সাতকানিয়ায় আওয়ামী রাজনীতি প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা চালিয়েছেন।
তথ্যসূত্র: সিভয়েস