বোয়ালখালীতে শিশুকে ধর্ষণের অভিযোগ

বোয়ালখালীতে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. জাহাঙ্গীর (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতার জাহাঙ্গীর শাকপুরা চৌমুহনী ৪ নম্বর ওয়ার্ডের মৃত অলি আহাম্মদ মিস্ত্রির ছেলে।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন সুমন জানান, আসামি জাহাঙ্গীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ কথা স্বীকার করেছে। জাহাঙ্গীরের ঘরে বৃদ্ধা মা ছাড়া পরিবারের কেউ না থাকায় শিশুটিকে প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.