সাতকানিয়ায় ৫০ লিটার চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

অন্যদিকে ভিন্ন অভিযানে ৫ আসামি আটক

সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ০৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী ও জিআর সাজা পরোয়ানার আসামীসহ জিআর-সিআর পরোয়ানাভুক্তসহ মোট ৬ আসামীকে গ্রেফতার করে।

গতকাল ৫ জানুয়ারি উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ঢেমশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কাজী মোঃ জাহাঙ্গীর আলম ৫০ লিটাল দেশীয় তৈরী চোলাই মদসহ মোহাম্মদ হামিদকে (৩২) আটক করে । সে চন্দনাইশ থানার বৈলতলী ইউপির ০৩নং ওয়ার্ড দক্ষিন বৈলতলী বুড়ির দোকান ডেলী পাড়ার মোহাম্মদ বদিউর রহমান এর ছেলে।

অন্যদিকে, ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী ও জিআর সাজা পরোয়ানার আসামী এবং জিআর-সিআর পরোয়ানাভুক্ত আসামীরাে হলেন  কেওচিয়া ইউনিয়নের ০৭নং ওয়ার্ড এর মোঃ ফেরদৌস আলম(৩৫), পশ্চিম গাটিয়াডেঙ্গার মনছূর আহমদ(৪৬), কালিয়াইশ ইউনিয়নের কোরবান আলী(৫০), পুরানগড় ইউনিয়নের ২নং ওয়ার্ড এর সৈয়দ নবী(৪০)।

সাতকানিয়া থানার কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে চট্টগ্রামের বিজ্ঞ আদালতে সোপর্দ্য করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.