হিউম্যান রাইটস লিগ্যাল এইড সোসাইটি’র চট্টগ্রাম দক্ষিন জেলা কমিটি অনুমোদন

সেই সাথে সম্পন্ন হয়েছে পরিচিতি সভা

নিজস্ব প্রতিবেদক:

গতকাল (৫ জানুয়ারি) রাতে কাজীর দেউরী টেন ইলেভেন লাউঞ্জ  হল রুমে এস.এম পারভেজ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস লিগ্যাল এইড সোসাইটি’র চেয়ারম্যান মিডিয়া ব্যাক্তিত্ব, বিশিষ্ট লেখক ও মানবাধিকার কর্মী আনোয়ার হোসেন। এতে এস.পারভেজ কে সভাপতি ও এডভোকেট আবেদ মাহমুদ আনসারী কে সাধারন সম্পাদক করে ১৫ জন বিশিষ্ট কমিটির আনুষ্ঠানিক ভাবে অনুমোদন দেওয়া হয়। পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র সমন্বয়ক ডাঃ এস এস বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আল খলীল এয়ার ইন্টারন্যাশনাল এর পরিচালক মাওলানা ইকবাল খলীল, শিবলী নোমানী, ইন্জিনিয়ার হারুনুর রশিদ,মজিবুল্লাহ তূষার,কারীমা বেগম বিজলী। এতে চট্টগ্রাম দক্ষিন জেলা কমিটির সকলেই “মানুষের অধিকার, আমাদের অঙ্গিকার” এই শ্লোগান কে ধারন করে প্রতিষ্ঠানের গঠনতন্ত্র মোতাবেক মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.