পুকুর ভরাট, লাখ টাকা জরিমানা

হাটহাজারীর চিকনদন্ডী ইউনিয়নে পুকুর ভরাটের দায়ে হাসানুজ্জামান নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) পুকুর ভরাটের বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ পান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম।

পরে রাতেই সরেজমিন পরিদর্শনে আসেন। এ সময় পুকুরের এক চতুর্থাংশ ভরাট অবস্থায় পাওয়া যায়। পরে হাসানুজ্জামানকে জরিমানা করা হয়।

ইউএনও শাহিদুল আলম  বলেন, পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাটের সত্যতা পাওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী হাসানুজ্জামান নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, পরিবেশ আইন লঙ্ঘন করে যেকোনও কাজের বিরুদ্ধে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রয়েছে। বিশেষ করে জলাধার ভরাট, পাহাড় কাটা ও কৃষি জমির টপ সয়েল কর্তন করলে হাটহাজারী উপজেলা প্রশাসন এই নির্দেশনা বাস্তবায়নে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

মন্তব্য করুন

Your email address will not be published.