সাতকানিয়ায় অনুমোদন ছাড়া খাদ্যপণ্য উৎপাদন-বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম সংবাদ ডেস্ক

চট্টগ্রামের সাতকানিয়ায় অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার উপজেলার দেওদিঘী ফুলতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

অভিযানে ওই এলাকার আলিফ ফুডস এন্ড কফি শপকে ২০ হাজার টাকা ও ঢাকা বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

এছাড়া একই অভিযানে রেজিস্ট্রেশন ও লাইসেন্স না থাকায় দুজন ডাম্প ট্রাক ও একজন সিএনজি চালককে সড়ক পরিবহন আইনে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.