কেরানীহাটে নিশ্ছিদ্র নিরাপত্তা দেবে পুলিশ

কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের কার্যালয় বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছির আরাফাত, তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, কেঁওচিয়ার চেয়ারম্যান ওসমান আলী, সাব-ইন্সপেক্টর শামসুদুহা, কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার মোহাম্মদ ইউনুস, কেরাণীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতির সভাপতি মাষ্টার জয়নাল আবেদিন, সাধারন সম্পাদক মনজুর আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াবুল হক, নূরুচ্ছফা, শিহাব উদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মাদক, ডাকাতি, ছিন‌তাই,গরু চুরি, ইভটিজিং সহ সকল সামাজিক অপরাধ দমনে সাতকানিয়া পুলিশ প্রশাসন ও কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ প্রতিজ্ঞাবদ্ধ। পাশাপাশি কেরানীহাটে চাঁদাবাজির ঘটনা মোটেও বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন। তারা বলেন, কেরানীহাট সাতকানিয়ার ব্যবসায়িক প্রাণকেন্দ্র। এখানে চাঁদাবাজি করে ব্যবসায়ীদের ব্যবসা নষ্ট করবে পুলিশ তা কখনো বরদাস্ত করবে না।

মন্তব্য করুন

Your email address will not be published.