সরকারি কর্মচারী সমিতি চট্টগ্রাম বিভাগীয় জেলা শাখা সভাপতি সাংগঠনিক সফরে বিদেশ গমনে সংবর্ধিত

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ-সভাপতি এবং
বাংলাদেশ ১৬-২০গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় জেলা শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ শরীফ উল্লাহ ভাই নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত্য Asia Pacific Regional Meeting যোগদান এবং ভারতের নয়াদিল্লিস্থ All India State Government Employees Federation AISGEF এর সদর দপ্তর পরিদর্শনের জন্য বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য মনোনীত হওয়ায় বাংলাদেশ ১৬-২০গ্রেড সরকারি কর্মচারী সমিতি চট্টগ্রাম বিভাগীয় জেলা কমিটি ও কোর্ট ভবন আঞ্চলিক শাখা কমিটির যৌথ উদ্যোগে সমিতির পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভাগীয় জেলা কমিটির কার্যকরী সভাপতি নুর মোহাম্মদ এর সভাপতিত্বে এবং বিভাগীয় জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম কোর্ট ভবন আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ তারেক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি সৈয়দ নিজাম উদ্দিন, বাবুল কান্তি দাশ, আব বক্কর ছিদ্দিক, মোঃ আবু বকর, বিভাগীয় জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এম এ হাসান, সাইফুল ইসলাম, প্রচারওমর ফারুক, অর্থ সম্পাদক মোঃ আলমগীর, সহ অর্থ সম্পাদক আবদুল মজিদ, সদস্য মোঃ আমির হোসেন প্রমূখ।

সভার শুরুতে সংবর্ধিত অতিথি মোঃ শরিফ উল্লাহকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এতে সভাপতি সাংগঠনিক সফরে বিদেশ অবস্থান কালীন সময়ে চট্টগ্রাম বিভাগীয় জেলা শাখার কার্যকরী সভাপতি নুর মোহাম্মদকে বিভাগীয় জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এবং কোর্ট ভবন আঞ্চলিক শাখার সিনিয়র সহ-সভাপতি বাবুল কান্তি দাশকে কোর্ট ভবন আঞ্চলিক শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

এসময় সংবর্ধিত অতিথি বলেন, আজকের এই সম্মান আপনাদের অবদান অনস্বীকার্য। সরকারি কর্মচারী সহকর্মী সহ সকলের কাছে দোয়া কামনা করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.