সাতকানিয়ায় ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় ২৪শ পিস ইয়াবসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া একইদিন রাতে পরোয়ানাভুক্ত আরও ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— চট্টগ্রাম শহরের বকশির হাট বদর পট্টি এলাকার সৈয়দ মোহাম্মদ কামাল হোসেনের ছেলে সৈয়দ মোহাম্মদ তুষার, ময়মনসিংহের গৌরীপুর এলাকার মো. মতিউর রহমান চৌধুরীর ছেলে মো. মিজানুর রহমান পিয়াস, লোহাগাড়ার কলাউজান এলাকার আবউস সালামের মেয়ে বিবি সাহারা প্রকাশ সারা।

এছাড়া বিভিন্ন মামলায় পরোয়ানামূলে গ্রেপ্তাররা হলেন— এওচিয়া ইউনিয়নের মৃত কবির আহমদের ছেলে মো. ইলিয়াছ, তার ভাই মো. সেলিম, মো. সোলাইমান, মো. হাসান, উত্তর কাঞ্চনা এলাকার মৃত প্রেমানন্দ নাথের ছেলে নির্মল নার্থ।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, পুলিশ সুপার শিবলী নোমান মহোদয়ের নির্দেশনায় আমরা মাদক উদ্ধার, পলাতক আসামি ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করছি। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বসানো চেকপোস্টে পৃথক অভিযানে ২৪শ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি ধরা পড়েছে। এছাড়া অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে আরও পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় নতুন মামলা করে গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.