কেরানীহাটে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শনিবার, প্রধান অতিথি আমিনুল ইসলাম

‘বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে’ কেন্দ্র ঘোষিত শান্তি সমাবেশ পালন করছে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ।

শনিবার কেরানীহাট হক টাওয়ার চত্বরে এই শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

প্রধান বক্তার বক্তব্য রাখবেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা নেজামুদ্দীন মুহাম্মদ নদভী ও চন্দনাইশ-সাতকানিয়া আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী।

সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান জানান, সকাল ১১টায় হক টাওয়ার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সিনিয়র নেতারা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

 

মন্তব্য করুন

Your email address will not be published.