দেশব্যাপী বিএনপির আন্দোলনের নামে সন্ত্রাস, সহিংস রাজনীতি, জনগণ ও পুলিশের উপরে হামলার প্রতিবাদে সাতকানিয়ায় বিক্ষোভ মিছিল পালন করেছে উপজেলা ও পৌরসভা যুবলীগ।
রবিবার উপজেলা ও পৌরসভা যুবলীগের উদ্যোগে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সাতকানিয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হারেজ মোহাম্মদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আ ন ম সেলিম চৌধুরী।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের যে উন্নয়ন করে চলেছে সেই উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে দেশে স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করার জন্য আন্দোলনের নামে পূর্বের ন্যায় বিএনপি-জামায়াত দেশে আবারও জ্বালাও-পোড়াও সহিংসতায় নেমেছেন। এই ভাষার মাসে তা রুখে দাঁড়াতে বাঙালিকে চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি অর্জন করতে হবে। দেশের জনগণের জানমাল নিরাপত্তায় রাজপথে অবস্থানে রয়েছে যুবলীগের নেতাকর্মীরা।