হাসপাতালে ১৩ দিনের শিশুকে রেখে লাপাত্তা মা

নিষ্ঠুর মা!

নিজস্ব প্রতিবেদক: মাত্র তের দিনের নবজাতককে সিলেটের আল-হারামাইন হাসপাতালের বিছানায় রেখে লাপাত্তা হয়ে গেছেন মা। আর সেই সন্তানকে বাঁচাতে মাকে ফিরিয়ে পেতে আকুতি বাবা সাইফুর রহমানের। লাপাত্তার ১৪ দিন পার হলেও সেই মা সন্তানের কাছে না আসায় শিশু সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন বাবা।

নবজাতকের বাবা সিলেটের গোয়াইনঘাট থানার বাসিন্দা সাইফুর রহমান চট্টগ্রাম সংবাদকে জানান, চট্টগ্রামের দক্ষিণ পাহাড়তলীর ঝর্ণাপাড়ার আনু মিয়া মেস্ত্রির বাড়ির মোঃ শফির মেয়ে নোশিন তাবাসসুম শিফার (২২) সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে কোনো ঝগড়া হয়নি। আমাদের সংসারে প্রথমে কন্যা সন্তান আসে। তার নাম সাফা। বর্তমানে তার বয়স ৩ বছর। এরপর সংসারজীবনে গত ৩০ জানুয়ারি আমাদের ইউনিয়নের একটা মেটানিটি সেন্টারে পুত্রসন্তানের জন্ম হয়। বাচ্চার কন্ডিশন খারাপ হওয়ায় ওইদিনই সিলেট সদরের আল-হারামাইন হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়।

আমার নবজাতক সন্তানের অবস্থা ভালো না। তার মায়ের দুধের প্রয়োজন।

– নবজাতকের বাবা

পরিস্থিতির কিছুটা উন্নতি হলে বাচ্চাকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়। পরে ১২ ফেব্রুয়ারি তাদের রিলিজ দেওয়া হলে হাসাপতাল ছাড়ার আগে সন্তানকে হাসপাতালের বিছানায় রেখে নবজাতকের মা লাপাত্তা হয়ে যান। এরপর বাবা সন্তানের তার মাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এদিকে সন্তান মায়ের দুধের অভাবে অসুস্থ হয়ে পড়ে।

নবজাতকের বাবা আরও বলেন, ‘আমার নবজাতক সন্তানের অবস্থা ভালো না। তার মায়ের দুধের প্রয়োজন। সন্তানকে বাঁচাতে তার মাকে ফিরে পাওয়ার জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিনিধিদের প্রতি আকুতি জানান তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.