নগরের আগ্রাবাদ দাইয়াপাড়ায় চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা, ডায়বেটিস নির্ণয় ও ওষুধ বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় দেড় শতাধিকের বেশি রোগী এ ক্যাম্প থেকে চিকিৎসা সেবা নেন।জনস্বাস্থ্য
বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া তত্ত্বাবধানে এই ক্যাম্পে বর্তমানে ৮ জন চিকিৎসক, ১০জন স্বাস্থ্যকর্মীসহ ফাউন্ডেশনের প্রায় ৩০জন স্বেচ্ছাসেবক কাজ করে যাচ্ছেন। প্রতিমাসে চট্টগ্রামের বিভিন্ন স্থানে দুস্থ, নিম্ন, নিম্ন মধ্যবিত্ত মানুষদের মাঝে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, আমরা প্রতিনিয়ত ক্যাম্পের পরিধি বাড়ানোর চেষ্টা করছি। পঞ্চাশ জন রোগীর মাধমে শুরু হওয়া এই ক্যাম্প বর্তমানে দুইশত জনের বেশি রোগীর ক্যাম্পের পৌঁছেছে। ইতোমধ্যে বিএসআরএম গ্রুপও আমাদের এই কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানগুলো এভাবে এগিয়ে আসলে এই ক্যাম্পের মাধ্যমেই সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার যে ঘাটতি তা অনেকাংশে পূরণ হবে।
চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ডা. সামিউল ইসলাম, ডা. সৈকত বড়ুয়া, ডা. মোতাহার হোসেন শাওন, বাবলা সৈকত সরকার, ফারুক চৌধুরী ফয়সাল, জয় বড়ুয়া, রমিজ উদ্দীন, ইঞ্জি. অজয় কর এসময় সেবা প্রদান করেন।
স্বেচ্ছাসেবী সংগঠন দাইয়াপাড়া যুব সমাজ, এলবিয়ন গ্রুপ, হোম হাসপাতাল, মেসার্স পাওয়ার সোর্স ও রোটারেক্ট ক্লাব অব মেডিকেল কমিউনিটির সহযোগিতায় এসময় রোটারেক্ট শহিদুল, দিদারুল, নুসরাত ও বিশাখা দাশ, মেসার্স পাওয়ার সোর্সের মো. জাবেদ নজরুল ইসলাম, মো. নাহিয়ান, মো. রফিক, দাইয়াপাড়া যুব সমাজের মো. মোস্তফা নূর বিপ্লব, মো. আবু সৈয়দ, মো. মনিরুল ইসলাম, মো. এহসান।