চট্টগ্রামের চন্দনাইশে দুই ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে অবৈধভাবে ইটভাটা তৈরি করায় দুই ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
রবিবার (১২ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার পূর্ব এলাহাবাদ এলাকায় এ অভিযান চলে।
ইটভাটা দুটি হলো— ন্যাশনাল ব্রিকস ম্যানুফ্যাকচারার ও মেসার্স শাহ আলী রজা ব্রিকস ম্যানুফ্যাকচার।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক জানান,
নিষিদ্ধ এলাকায় ইটভাটা তৈরি করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে দুই ইটভাটা মালিককে জরিমানা করা হয়েছে।