চন্দনাইশে ২০ হাজার ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশে ২০ হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সওজ কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন— কক্সবাজাররের টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকার মৃত হাজী গুরা মিয়ার ছেলে মোস্তাক আহমদ ও মৃত মীর আহমদের ছেলে দিলদার।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.