পটিয়া প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শুক্রবার ৭ এপ্রিল পশ্চিম পটিয়া শাপলা কুঁড়ির আসরের উদ্যোগে গরীব ও দুঃস্থ মানুষদের মাঝে ইফতার সামগ্রী ও চাল বিতরণ করা হয়েছে।শান্তির হাট কামাল সেন্টারে এই উপলক্ষে অনুষ্ঠিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাপলা কুঁড়ির আসরের সভাপতি ও পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম পটিয়া শাপলা কুঁড়ির আসরের সভাপতি ও সাবেক ছাতনেতা মোঃ আয়েছ, সাধারণ সম্পাদক এস এম নিজাম উদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাপলা কুঁড়ির আসরের যুগ্ন-সাধারণ সম্পাদক রওশনগীর আমিরি, পটিয়া উপজেলার শাপলা কুঁড়ির আসরের সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন,নজরুল ইসলাম খোকা, পেয়ারু, পৌরসভা শাপলা কুঁড়ির আসরের সহসভাপতি আবু সাঈদ তালুকদার খোকন, উক্ত সংগঠনের সহ-সভাপতি রেজাউল করিম, ইফতেখার মামুন, আব্দুল আজিজ মোহাম্মদ রিয়াজ, আশরাফ, রাসেল, মেহেদী হাসান, মাহিম, আবদুল আলিম জীবন, রাফি, রাহাত, ইমন সহ পশ্চিম পটিয়া শাপলা কুঁড়ির আসরের নেতৃবৃন্দ ও জিরি, কুসুমপুরা, কোঁলাগাও, আশিয়া, কাশিয়াইশ, হাবিলারদ্বীপ, ইউনিয়নের নেতৃবৃন্দ, মনসা স্কুল এন্ড কলেজের শাপলা কুঁড়ির আসরের নেতৃবৃন্দ।