পবিত্র রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে মসজিদে মসজিদে বয়ান করছেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যরা। শুক্রবার জুমার নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাতসহ অন্যান্য বিট অফিসাররটা।
ওসি ইয়াসির আরাফাত মুসুল্লিদের উদ্দেশ্যে বলেন, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং প্রতিরোধ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা, গরু চুরি বিষয়ে সর্তক থাকা, ছিনতাইসহ সকল প্রকার অপরাধ সংঘটন থেকে বিরত থাকা ও সংঘটিত অপরাধ প্রতিরোধ করতে সাতকানিয়া থানা পুলিশকে সহায়তা করার আহ্বান জানান। এছাড়া নগদ টাকা লেনদেনে থানা পুলিশের সহায়তা নেওয়া সহ সকল প্রকার অপরাধ সংক্রান্তে অগ্রিম তথ্য প্রদান করে সাতকানিয়া থানা পুলিশ কর্তৃক সুষ্ঠু ও সুন্দর সেবা নিশ্চিতভাবে গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।