সাতকানিয়ায় ১৮০০ শত পিস ইয়াবা ও পরোয়ানাভুক্ত আসামিসহ তিনজন আটক

সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ৭ এপ্রিল শুক্রবার বিকেলে কেওঁচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া সাকিনের খুনি বটতল এলাকায় চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ১৮০০ শত পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করে সাতকানিয়া থানা পুলিশের একটি টিম।

গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোঃ জয়নাল উদ্দিন(৩৭) টেকনাফ সদর ইউনিয়নের মোঃ সৈয়দ হোসেন (৫৫), এছাড়া পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়। তার নাম মোঃ ইলিয়াস সে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের দক্ষিণ কাঞ্চনা আবদুল মান্নান বাড়ি এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াসির আরাফাত বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে চট্টগ্রামের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.