বাকলিয়ায় শিক্ষা উপমন্ত্রী নওফেলের পক্ষে ইফতার ও সেহেরী বিতরণ

পবিত্র মাহে রজমান উপলক্ষে দক্ষিণ বাকলিয়ায় অসহায় দরিদ্র ও পথচারী রোজাদারদের মাঝে শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এর পক্ষে শুক্রবার (৭ এপ্রিল) ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়।

মহানগর যুবলীগের সংগঠক কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য নাদিম উদ্দীন এর মাধ্যমে এসব সামগ্রী সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা সাঈদ রহিম, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবকলীগের সমন্বয়ক মো. সায়েম, যুবলীগ নেতা মো. সুমন, কায়সার, বাকলিয়া থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফাহিম চৌধুরী, সদস্য শাহাদাত নূর তুষার, আবদ্ল্লুাহ আল মামুন, আবদুল আহাদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা সোহেল, মোমেন, আরিফ, আজিজ, ছাত্রলীগ নেতা নাঈম, মোস্তফা শাওন, বিপ্লব মিত্র, আল আমিন, নোমান, সাকিব, ওয়াজেদ, সাফাত প্রমুখ। নওফেল এর পক্ষে দরিদ্র আওয়ামী লীগ, যুবলীগ নেতাকর্মী এবং মসজিদের ইমাম, মোয়াজ্জিনদের ঘরে ঘরেও ইফতার ও সেহেরী সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.