অসহায়, গরীব-দুঃস্থ ও রিকশাওয়ালার মাঝে ইফতার বিতরণ করেছে যুব রেডক্রিসেন্ট সাতকানিয়া উপজেলা ইউনিট।
শনিবার (৮ এপ্রিল) বিকেলে সাতকানিয়া পৌরসভা এলাকায় এ ইফতার বিতরণ করা হয়।
ইফতারের প্যাকেট হাতে পেয়ে শ্রমজীবী মানুষদের চোখে মুখে ফুটে ওঠে আনন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলার ইউনিটের সমন্বয়ক আবদুল আল কায়েস, দলনেতা আবদুল্লাহ মোহাম্মদ জুবায়ের, দলনেতা- ১ জিতু, সাংগঠনিক বিভাগের ইয়াসিন আরাফাত, সেবা ও ত্রাণ বিভাগীয় প্রধান নাঈমুল ইসলাম, তনিমা ইবনে তামান্না, নাদিয়া সুলতানা পাবি, আলিফুল ইসলাম, রিয়াজুল ইসলাম, নাবিলা রহমান, তামান্না কবির, সামিয়া সুলতানা রুপনা, শাহানুর ইসলাম, মিসকাত আক্তার, মারিয়াতুল জান্নাত, নুসরাত জাহান শাম্মি, মোঃ হেলাল প্রমুখ।
দলনেতা আবদুল্লাহ মোহাম্মদ জুবায়ের বলেন, শতভাগ সম্ভব না হলেও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় আমরা কার্যক্রম পরিচালনা করছি।
উপজেলার ইউনিটের সমন্বয়ক আবদুল আল কায়েস বলেন, দুঃস্থ মানুষদের সাহায্যে আমরা এগিয়ে এসেছি। এসব কার্যক্রম পরিচালনার সময় দরিদ্র মানুষগুলো যখন মাথায় হাত রেখে দোয়া করে সেটিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। সমাজের সামর্থ্যবানদের এমন কাজে এগিয়ে আসা উচিত। আগামীতেও আমরা ইফতার বিতরণ কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করে যাব। বিজ্ঞপ্তি।