কোন স্বাধীনতা বিরোধী অপশক্তিকে এই জনপদে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া হবেনা
শহীদ গোলাম হোসেনের ২২তম স্মরণসভায়-
নিজস্ব প্রতিবেদক
২০০১ সালের ৮ এপ্রিল সাতকানিয়া মোটর স্টেশনে জামায়াত-শিবিরের সশস্ত্র সন্ত্রাসীদের হাতে ব্রাশ ফায়ারে নির্মমভাবে নিহত সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ভিপি প্রার্থী (ছাত্র সংসদ) শহীদ গোলাম হোসেনের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার বাদে আসর তাঁর কবরে পুস্পস্তবক, সংক্ষিপ্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহীদ গোলাম হোসেনের ছোট ভাই সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য, এঁওচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু ছালেহ্।
এতে আরো উপস্থিত ছিলেন- প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম,দ: জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা , প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি মোস্তাফিজুর রহমান । সহ সভাপতি ওসমান, প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সদস্য মোহাম্মদ আলমগীর প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম চট্টগ্রাম দক্ষিণ জেলাসহ এওচিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো:মন্জুর আলম,রাজ্জাক,সুমন,নবী হোসেন,আব্দুল ওয়াহেদ শাহআলম ,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিজান,সাবেক ছাত্রনেতা ওয়াহিদুল ইসলাম মানিক, চট্টগ্রাম আইন কলেজের সাবেক জিএস শাকিল মাহমুদ,সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ আককাস উদদীনসহ আরো অনেকেই।
প্রধান অতিথির বক্তব্যে মো: আবু ছালেহ্ বলেন-এওচিয়ার মানুষের সাথে বার বার উন্নয়নের দোহায় দিয়ে বিগত দিনের গুটিকয়েক মানুষ অযথা হয়রানিও মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায় করেছেন।
এবং সেই গুটিকয়েক চাঁদাবাজের সাথে কিছু স্বাধীনতা বিরোধী অপশক্তি বার বার হাত মিলিয়ে এই জনপদকে অশান্তের জনপদের তকমা লাগিয়ে রেখেছে।
আমি আজকের এই শোকসভায় বলতে চাই আমরা এওচিয়ার জনসাধারণ কোন চাঁদাবাজ আর পরাধীনতার কোন শক্তির কাছে মাথা নত করতে পারিনা,আর মাথা নত করিনি বলেই সাতকানিয়ার এই ভূখন্ডে একমাত্র আমার পরিবারই রক্ত দিয়েছে বার বার,যা এই উপজেলার এমন কোন ব্যক্তি নেই যারা বুকে হাত রেখে অস্বীকার করতে পারে।

জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা উপহার দিয়েছেন আমি আমার এওচিয়ার স্বপ্নঁবাজ মানুষদের সাথে নিয়ে চাঁদাবাজদের বিতাড়িত করব ইনশাআল্লাহ।